কানাইঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ৯, ২০১৭

কানাইঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট গাছবাড়ীর সরদারমাটি এলাকায় বজ্রপাতে এক যুবকের প্রাণ হারিয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইফজাল আহমদ(২০)। তার বাড়ী ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের সরদারমাটি গ্রামে। তিনি স্থানীয় সাইফুল্লাহর পুত্র । ঘটনাটি ঘটেছে ৯মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে। গুরুতর আহত ব্যক্তির নাম অতিকুর রহমান। তিনি মৃত চান মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফজাল ও আতিক স্থানীয় ব্রীজের ওপর বসে গল্প করছিলেন। এসময় আকস্মিকভাবে বজ্রপাত ঘটলে দু’জন গুরুতর আহত হন।  গাছবাড়ী বাজারে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা ইফজালকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অবস্থায় আতিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ