কানাইঘাটে ২৩ বস্তা ভারতীয় চা-পাতাসহ পিকআপ আটক

প্রকাশিত: 6:50 PM, November 25, 2023

কানাইঘাটে ২৩ বস্তা ভারতীয় চা-পাতাসহ পিকআপ আটক
প্রতিনিধি, কানাইঘাট: সিলেটের কানাইঘাট থানা পুলিশ ভারতীয় চা-পাতা বোঝাই টাটা পিকআপ গাড়ী আটক করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের সুরইঘাট এলাকা থেকে আসা ভারতীয় চা-পাতা বোঝাই একটি টাটা পিকআপ গাড়ী থানার অদূরে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের সামনে যাওয়ার সময় পুলিশ গাড়ী থামাতে চাইলে গাড়ী চালক চা-পাতা নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশের ধাওয়া খেয়ে গাড়ীর চালক চা-পাতা বোঝাই পিকআপ গাড়ী রাস্তার পাশে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

 

পরে থানার এস.আই সুহেল মাহমুদ একদল পুলিশ নিয়ে ২৩ বস্তা ভারতীয় চা-পাতাসহ সিলেট মেট্রো ১১-১৯৩৯ নম্বরের পিকআপ গাড়ীটি আটক করেন।

 

থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ জানান, ভারতীয় চা-পাতা আটকের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ