কুলাউড়ায় পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: 12:26 PM, November 7, 2023

কুলাউড়ায় পুলিশ সদস্যের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া থানায় দায়িত্ব পালনরত অবস্থায় শফিকুল ইসলাম (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

 

পুলিশ সদস্য শফিকুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার মাইজখাড়ায়। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সিদ্দিকীর ছেলে। পারিবারিক জীবনে তার স্ত্রী ছাড়াও ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

 

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, সোমবার বিকেল ৪টায় পুলিশ কনস্টেবল শফিকুল থানায় প্রহরীর দায়িত্বে ছিলেন। ওই সময় আকস্মিকভাবে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়।

 

ওসি আরও বলেন, পুলিশ সদস্য শফিকুলের আকস্মিক মৃত্যুতে কুলাউড়া থানা-পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

 

আরও পড়ুন  হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

কুলাউড়া হাসপাতালের চিকিৎসক ডা. মোহনা আক্তার বলেন, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, শাসকষ্ট নিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে অসুস্থ পুলিশ সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার শরীরে অক্সিজেন লেভেল কম ছিল। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর শফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি কুলাউড়া থানায় কনস্টেবল পদে যোগদান করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ