সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭
সংবাদদাতা,কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত বিআরবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমআরএস পাটিক্যাল ইন্ডাষ্ট্রিজে ২ শ্রমিকের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন নিহত শ্রমিকের ভাই রাসেল হাসান। তিনি বলেছেন তার ভাই বয়লার বিস্ফোরণে মারা যাননি। মিডিয়ায় যা প্রচার করা হয়েছে তা সব ছিল মিথ্যা। রাসেল হাসান ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ২৪ এপ্রিল ঝড়ো বৃষ্টিতে প্রচুর পানি জমে এমআরএস এর বয়লার সোজা চালাতে। পানি নিস্কাশন করতে মালিক পক্ষ এক প্রকার জোর করেই ৫ জন অনভিজ্ঞ শ্রমিককে তিন তলা সমান চালাতে তুলে দিলে সেই শ্রমিক চালার পানি নিস্কাশন করার চেষ্টা কালে চালা ভেঙ্গে নিচে পড়ে যায় । সাথে সাথে একটি লোহার এঙ্গেলও ভেঙ্গে পড়ে। এঙ্গেলটি নিচে থাকা হতভাগ্য দুই শ্রমিকের মাথায় পড়ে এবং সাথে সাথে মারা যান তারা। নাসিম নামে আরো এক শ্রমিকের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
লোহার এঙ্গেলটি নিচে পড়ার সময় একটি তেলের পাইপকে আঘাত করে ও ৪৪০ ভোল্টের একটি ইলেক্ট্রিক বাক্সকেও আঘাত করে, দুইটাই আঘাত প্রাপ্ত ও সংমিশ্রণে হতভাগা দুই শ্রমিক মারা যাবার প্রায় ২০ মিনিট পরে আগুন লাগে। আগুনে ফ্যাক্টরির ক্ষতিও হয়েছে বেশ।
নিহত সাইদুলের লাশ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায় নিজ বাড়ীতে নেওয়া হয় এবং এসএম রশিদের লাশ কুমারগাড়া নিজ বাসভবনে নেওয়া হয়।
বুধবার সকাল ৯ টার দিকে ক্ুিষ্টয়া পৌর গোরস্তানে জানাজা শেষে দাফন করা হয়।
নিহত দু’জনের শরীরে অগ্নিদগ্ধ হওয়ার কোন আলামত পায়নি লাশের ময়না তদন্তকারী চিকিৎসকরা এব্যাপারে বিআরবি’র চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমানের সাথে মোবাইলে কথা বল্লে তিনি প্রভাতবেলাকে বলেন, আমার এখানে কোন বয়লারই নেই। বয়লার বিস্ফোরণ ঘটবে কোত্থেকে? এটা একটা দূর্ঘটনা। আমরা নিহতের পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করছি। সম্ভব ধরনের সহযোগিতা করার চেষ্টা করছি। পত্রিকায় সঠিক তথ্য আসছেনা।
এদিকে বিআরবি’র দালাল খ্যাত মাল সাগর নামের এক ব্যক্তি কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এভিয়েশনের সহকারী পরিচালক লিয়াকত আলীর বরাদ দিয়ে রটিয়ে ছিলেন তিনি বলেছেন বয়লার বিষ্ফোরণে আগুন লেগে দুই শ্রমিক মারা গেছে। ২৫ এপ্রিল দুপুরে সহকারী পরিচালককে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান এমন কোন বক্তব্য কোন সাংবাদিকের কাছে আমি দেয়নি। এমনকি কোন সাংবাদিকও আমার বক্তব্য নেয়নি। কিন্তু বিভিন্ন পত্রিকায় আমার বক্তব্য দেখে হতাশ হয়েছি। তিনি বলেন আমি ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছাতে ৩০ মিনিট সময় লাগে । আমার যাওয়ার আগেই লাশ গুলো সরিয়ে ফেলা হয়। শ্রমিকরা কি ভাবে মারা গেছে আমি তা জানিনা । তিনি আরো জানান এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এভিয়েশনের পক্ষ থেকে টিম গঠন করা হবে বলে আমি জানতে পেরেছি।
এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষ সাক্ষি এক শ্রমিক নাম না প্রকাশ করার শর্তে বলেন, বিআরবিতে কোন ট্রেড ইউনিয়ন করতে দেয়া হয় না। ট্রেড ইউনিয়ন না থাকায় মালিক পক্ষ আমাদেরকে পশুর মত ব্যবহার করেন। এর আগেও অনেক শ্রমিক মারা গেছে , অনেকেই পঙ্গু হয়েছে কিন্তু আমরা কোন প্রতিবাদ করতে পারি না। তিনি বলেন চালা ভেঙ্গে পড়েই শ্রমিকদের মৃত্যু হয়েছে কিন্তু প্রচার করা হচ্ছে বয়লার বিষ্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
শ্রমিকেরা আশংকা করছে আরো কয়েকজন শ্রমিক মারা যেতে পারে। তবে কি ভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, এম আর এস পাটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিদ্যুৎ সট সার্কিট থেকে বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বয়লার বিস্ফোরণ কিংবা অগ্নিদগ্ধ হয়ে কেউ মারা গেছেন এমন প্রমাণ পাওয়া যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি