কোনো বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন থাকবে না- প্রা. ও গণশিক্ষা মন্ত্রী

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

আহসানুল হক, মৌলভীবাজার: “২০১৭ সালে পর দেশে কোনো শিক্ষক সংকট থাকবে না এবং ২০১৮ সালের মধ্যে সারা বাংলায় আলো জ্বালাবো। পুরো দেশে আমরা বিদ্যুতায়ন করবো, এবং কোনো বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন থাকবে না” ১৪ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ বুরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির উদ্দ্যোগে আয়োজিত মেধা যাচাই প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান। মন্ত্রী আরও বলেন, একজন শেখ মুজিবের জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশের জন্ম হয়েছিলো। একজন শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই মুজিব হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, স্কুল ভালো হলে ভালো মুসলিম তৈরী হবে, ভালো হিন্দু তৈরী হবে, ভালো বৌদ্ধ তৈরী হবে এবং ভালো খ্রীষ্টান তৈরী হবে। আপনারা সন্তানদেরকে স্কুলে পাঠাতে ও পাঠদানে মনোযোগী হতে হবে। বাংলাদেশ এখন সমৃদ্ধ একটি দেশ। এখন শুধু মেধাবী একটি জাতি গঠন করে দেশকে এগিয়ে নিতে হবে।
শেখ বুরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহ জালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ফিরুজ, গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের নির্বাহী পরিচালক সাদেক আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ