ক্রিকেটকে বিদায় জানাছেন জোনাথান ট্রট

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ৪, ২০১৮

মাঠে  ময়দানে ডেস্কঃ ক্রিকেটকে বিদায় বলছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথান ট্রট। চলতি বছরই ক্রিকেটের ব্যাট তুলে রাখবেন এই ইংলিশ ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। এবার প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও নিচ্ছেন অবসর। দীর্ঘ ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন বলে জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেট লীগে তিনি ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষ হয়ে খেলেন। এছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডেও খেলেছেন।

গত বৃহস্পতিবার তার কাউন্টি দল ওয়ারউইকশায়ার বিষয়টি  নিশ্চিত করেছে। তিনবারের জোনাথান ট্রট (৩৭ বছর) ইংল্যান্ড টেস্ট দলের একজন নির্ভরশীল ব্যাটসম্যান। ট্রট ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৫২টি টেস্ট। ডানহাতি এই ব্যাটসম্যান ছিলেন ২০০৯, ২০১১ এবং ২০১৩ সালের অ্যাশেজজয়ী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জোনাথান ট্রট ২০০২ সালে স্থানীয় কাউন্টি দল ওয়ারউইকশায়ারে যোগ দেন। ২০০৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়ে ছিলেন।

আরও পড়ুন  করোনায় আক্রান্ত বাংলাদেশ কোচ জেমি ডে

ওয়ারউইকশায়ারের স্পোর্ট ডিরেক্টর এবং সাবেক ইংল্যান্ড স্পিনার অ্যাশলে জাইলস ট্রটকে বিদায়ী শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘ ইংল্যান্ড এবং ওয়ারউইকশায়ারের হয়ে খেলা গ্রেটেস্ট ব্যাটসম্যানদের মধ্যে থাকবেন ট্রটি। তার মাঠ এবং মাঠের বাইরের অসামান্য অবদানের বিষয়গুলো আমরা মিস করব। তবে তার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। ট্রট একজন উঁচুমানের ক্রিকেটার। আমরা তাকে মনে রাখবো।’

সর্বশেষ সংবাদ