সিলেট | |
প্রকাশিত: 2:53 AM, August 10, 2016
নিজস্ব প্রতিবেদক,ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ভারতের হাইকমিশনার। এক ঘণ্টারও বেশি সময় ধরে খালেদা জিয়ার সাথে বৈঠক করেন তিনি। গত জানুয়ারিতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার পর খালেদা জিয়ার সাথে এটি হর্ষ বর্ধন শ্রিংলার প্রথম সাক্ষাত। বৈঠকে বিএনপির পক্ষে আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি