সিলেট | |
প্রকাশিত: 11:56 PM, June 20, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে যে নৈপুণ্য দেখিয়েছে সেভাবে ভবিষ্যতেও বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা তাদের সাফল্য অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ( ২০ জুন) গণভবনে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে বিজয়ী মহিলা ক্রিকেটারদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এশিয়া কাপে যে নৈপুণ্য দেখিয়েছেন সেখান থেকে পিছু হটবেন না বলে আমি আশাবাদী। আগামী দিনগুলোতে যে কোন প্রতিযোগিতায় বিজয় অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন বলে আমি আশা করি।’
বুধবার (২০ জুন) সন্ধ্যায় গণভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগ্রেসদের হাতে এ পুরস্কার তুলে দেন।
চ্যাম্পিয়ন দলকে সর্বমোট ২ কোটি টাকার পুরস্কার দেওয়া হয়। এ সময় প্রতি নারী খেলোয়াড়কে দেওয়া হয় ১১ লাখ টাকা এবং বিশেষ নৈপুণ্যের জন্য দেওয়া ২৭ লাখ টাকা।সন্ধ্যায় গণভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগ্রেসদের হাতে এ পুরস্কার তুলে দেন।
চ্যাম্পিয়ন দলকে সর্বমোট ২ কোটি টাকার পুরস্কার দেওয়া হয়। এ সময় প্রতি নারী খেলোয়াড়কে দেওয়া হয় ১১ লাখ টাকা এবং বিশেষ নৈপুণ্যের জন্য দেওয়া ২৭ লাখ টাকা।
উল্লেখ্য, ১০ জুন কুয়ালালামপুরে ম্যাচের চূড়ান্ত খেলায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে পরাজিত করে ঐতিহাসিক বিজয় অর্জন করে।
প্রধানমন্ত্রী ছেলেদের চেয়ে মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে ভাল করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ক্রিকেটে মেয়েরা তা প্রমাণ করেছে। কঠোর অনুশীলন চালিয়ে যেতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েন প্রধানমন্ত্রী।
মহিলা ক্রিকেটারদের সাফল্যে উৎসাহিত হয়ে অন্যরাও ক্রীড়াঙ্গনে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মহিলা ক্রিকেটারদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ফুটবলের মতো সকল জেলায় ক্রিকেট টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা নিয়েছে’।
এশিয়া কাপে বাংলাদেশ দলের সাফল্যে আরো বহু খেলোয়াড় উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ে খেলোয়াড়রা উল্লাসিত হবে, তবে পরাজয়ে হতাশ হওয়া উচিত নয়।
শেখ হাসিনা বলেন, সরকার চায় দেশের তরুণ প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বক্ষেত্রে সাফল্যজনকভাবে এগিয়ে যাক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরে সিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং ফিজিওথেরাপিস্টদের ২ কোটি টাকা পুরস্কার প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৪ সালে মহিলারা রাজশাহীতে ফুটবল খেলতে পারেনি। সে সময় বাংলাদেশের নারীদের জন্য খেলাধুলায় অংশ নেয়ার ক্ষেত্রে এক কঠিন সময় গেছে।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করে।
বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মহিলাদের পদায়নে কাজ করে যাচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি