সিলেট | |
প্রকাশিত: 1:01 AM, June 10, 2020
গোলাম সোবহানী ওলি মিয়া’র জানাজা বুধবার বাদ আছর লাউয়াই-পিরিজপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সীমিত পরিসরে,জানাজা হবে।তাই সবাইকে উপস্থিত না হয়ে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রভাতবেলা ডেস্ক: ট্রাক মালিক গ্রুপ সিলেট এর সভাপতি গোলাম হাদী ছয়ফুল এর পিতা, দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব গোলাম সোবহানী (ওলি মিয়া) আর নেই। করোনা আক্রান্ত হয়ে রাত মঙ্গলবার(৯জুন) দিনগত রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এডভোকেট তাজ উদ্দিন ওলি মিয়ার ইন্তেকালের খবর নিশ্চিত করে প্রভাতবেলা’কে জানান, স্ট্রোক করে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনা ভাইরাস সংক্রমিত হন।
গত ২২ মে স্ট্রোক করলে তাকে প্রথমে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।।
ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তির পর তার দু’দফা করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। দুদিন আগে আবার পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজেটিভ। ধারণা করা হচ্ছে, আইসিইউ এ থাকা অবস্থার অন্য রোগীদের মাধ্যমে করোনা সংক্রমিত হয়েছেন।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার লাউয়াই দালানবাড়ী নিবাসি গোলাম সোবহানী ওলি মিয়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।
তিনি লাউয়াই পঞ্চায়েত কমিটির সভাপতি, উমর কবুল জামে মসজিদের বর্তমান মুতাওয়াল্লী, লাউয়াই জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী, লাউয়াই আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এর দায়িত্ব পালনসহ দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হিসেবে খ্যাত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি