সিলেট | |
প্রকাশিত: 3:45 PM, January 29, 2020
প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) রাবিয়া খাতুন (৬৫) ও লাল মিয়া (৫০)।
আহতরা হলেন-শিউলী আক্তার (২৫) ও জুলেখা আক্তারসহ (৪০) তিনজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটিবহনকারী দুটি ট্রলি রাস্তার বাম পাশ দিয়ে প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
এতে কিশোরগঞ্জগামী এমকে সুপারের লামিয়া অ্যান্ড সাদ পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবিয়া খাতুন মারা যান। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি