সিলেট | |
প্রকাশিত: 4:45 PM, July 25, 2016
প্রভাতবেলা প্রতিবেদক : তরুণ সাংবাদিক দৈনিক কালের কন্ঠ’র সিলেট ব্যুরো’র স্টাফ রিপোর্টার আব্দুর রাহমান আর নেই। কিছুক্ষণ আগে (সোমবার বিকেল ৪টায়) তিনি এ নশ্বর পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে পরকালে পাড়ি জমান।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আব্দুর রাহমান ক্যান্সার রোগে ভুগছিলেন।
চল্লিশ ছুই ছুই অবস্থায় জীবনের সব হিসেব চুকিয়ে নিলেন নন্দিত কলম সৈনিক আব্দুর রাহমান। তিনি একাধারে সাংবাদিক ও শিক্ষক ছিলেন। কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুর রাহমান শিক্ষকতায়ও রেখে গেছেন খ্যাতির স্বাক্ষর। মৃত্যুকালে এক কন্যা সন্তান, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদে সিলেটের সাংবাদিক অঙ্গনে শোকের ছায় নেমে আসে। তৎক্ষণাত ওসমানী হাসপাতালের ৩য় তলার ১০ নং ওয়ার্ডের ২৩ নং কেবিনে প্রিয় সহকর্মীকে এক নজর দেখতে ভীড় জমান সিলেটের সর্বস্থরের সাংবাদিক।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় সিলেট প্রেসক্লাব প্রাঙ্গনে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার গ্রামের বাড়ি বালাগঞ্জের খুসকিপুর গ্রামে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আবদুর রাহমান দৈনিক প্রভাতবেলা, দৈনিক জালালাবাদ, দৈনিক সিলেটের ডাক পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। তিনি বৃটেন থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন দিন পত্রিকার সিলেট প্রতিনিধি ছিলেন।
অত্যন্ত পরিপাটি জীবনের অধিকারী আবদুর রাহমান গত বছরের ডিসেম্বর মাস থেকে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তার খাদ্যনালীতে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপাচারের মাধ্যমে টিউমারটি অপসারণের পর পাকস্থলিতে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি