চীনের সব ভিসা বাতিল করল ভারত

প্রকাশিত: 6:17 PM, February 4, 2020

চীনের সব ভিসা বাতিল করল ভারত

 

বিশ্বভূবন ডেস্ক:

চীনের নাগরিকদের জন্য ১৫ জানুয়ারি থেকে ইস্যু হওয়া সব ভিসা বাতিল করেছে ভারত। করোনা আতঙ্কে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি প্রশাসন।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৫ জানুয়ারি থেকে ইস্যু হওয়া কোনো ভিসা দিয়ে ভারতে আসতে পারবে না চীনারা। চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক টুইটার বার্তায় এই তথ্য জানিয়েছে।

 

চীন থেকে ভারতে আসতে নতুন করে ভিসার আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে। এতে চীনাদের জন্য ভারতের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এ দিকে চীনের যেসব নাগরিক ইতোমধ্যেই ভারতে রয়েছেন বা ১৫ জানুয়ারির পর ভারতে এসেছেন তাদের ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪২৫ জনে পৌঁছেছে। উহানে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের নামকরা ৬ হাজারের অধিক চিকিৎসক জড়ো হয়েছেন।

আরও পড়ুন  কানাডায় অস্ত্র প্রশিক্ষণ শিবির চালাতেন হারদিপ: ভারত

 

বিবিসি বলছে, নতুন করে মারা যাওয়াদের অধিকাংশই উহান প্রদেশের বাসিন্দা। মূলত এখান থেকেই ভাইরাসটি ছড়িয়েছিল। আর সবমিলিয়ে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছেছে। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা ২০ হাজারের বেশি।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ