চীন ফেরত ৮ জনকে হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

চীন ফেরত ৮ জনকে হাসপাতালে ভর্তি

 

প্রভাতবেলা ডেস্ক:

 

করোনা ভাইরাসের কারণে চীন ফেরত ৩১৪ বাংলাদেশির মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের জ্বর ১০০ ডিগ্রির ওপরে।

 

 

এ তথ্য নিশ্চিত করে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, অসুস্থ এই ৮ জনকে চিকিৎসা দিতে সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ৩১৪ বাংলাদেশিকে নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

 

 

এ দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বিশেষ ফ্লাইটে চীন ফেরত বাকিদের আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হবে। এই সময়ের মধ্যে তাদের পরিবারসহ কেউই দেখা করতে পারবে না।

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ