ছাতকের চেলারচর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: 12:56 PM, February 15, 2020

ছাতকের চেলারচর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

 

জুনেদ আহমদ(রুনু), ছাতক:

ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের চেলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা , মুজিব বর্ষের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান । মাষ্টার শফিকুর রহমান ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদের যৌথ পরিচালনায় ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাহির আলীর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদত লাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আমির উদ্দিন। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম,  মুক্তিযোদ্বা আব্দুল খালিক, মাষ্টার আনোয়ার, জুবায়ের আহমদ মানিক, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হক, নুরুজ মিয়া, ডা.নূর আলী, হুশিয়ার আলী, সুন্দর আলী, সিরাজুল হক, আব্দুশ শহিদ, গোলাম কিবরিয়া, জাবের আহমদ, দোলন, নাজমুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন  সিলেটে জেলা আ. লীগের বিক্ষোভ মিছিল

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ