ছাত্রীকে নিয়ে পলায়ন, শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: 2:09 PM, August 31, 2020

ছাত্রীকে নিয়ে পলায়ন, শিক্ষক গ্রেফতার

প্রতিনিধি, কুষ্টিয়া:

নাবালিকা ছাত্রীকে নিয়ে পলাতক সাইদুল ইসলাম (৩৫) নামের এক শিক্ষককে অপহরণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেই শিক্ষকের বিরুদ্ধে অপহরণ মামলা করেছিলেন ছাত্রীর বাবা।

রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ওই শিক্ষকের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের এক ছাত্রীকে আরবি পড়াতেন শিক্ষক সাইদুল ইসলাম। গত ১২ আগস্ট প্রেমের ফাঁদে ফেলে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান দুই সন্তানের জনক শিক্ষক সাইদুল।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা খোকসা থানায় অভিযোগ করেন। অবশেষে সেই মামলার জেরে খোকসা থানা পুলিশ অভিযুক্ত শিক্ষকের বাড়ি থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য সোমবার (৩১ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ