জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডায় প্রধানমন্ত্রী

প্রকাশিত: 9:46 PM, June 8, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

চার দিনের সরকারি সফরে কানাডা গেলেন প্রধানমন্ত্রী।

 

শুক্রবার (৮ জুন) স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় টরন্টোর পিয়ারসন আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায়।

 

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী দলের সদস্যদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

টরন্টোতে পৌঁছানোর পর এখানে যাত্রাবিরতি দিয়ে এয়ার কানাডার এসি-৮৯১৪ ফ্লাইটে কুইবেক সিটির জ্যঁ লেসাজ আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

 

সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এবং কানাডার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও অন্টারিও প্রদেশের চিফ অব প্রটোকল জোনাথন সোভ।

 

সফরের প্রথম দিন শুক্রবার (৮ জুন) রাতে প্রধানমন্ত্রী কানাডার গভর্নর জেনারেলের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।
পরদিন শনিবার (৯ জুন) সকাল থেকে জি-৭ আউটরিচ সম্মেলনের আউটরিচ অধিবেশনস্থল প্রাদেশিক রাজধানী কুইবেকের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী আহ্বান

 

সেখান থেকে প্রধানমন্ত্রী টরন্টোতে সফরকালীন আবাসস্থল রিজ কার্লটনে যাবেন। স্থানীয় সময় ৬টায় মেট্রো টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

 

১১ জুন (সোমবার) কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে’র সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

শেষে সেদিন স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে টরন্টোর পিয়ারসন বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

 

সফরে সরকারপ্রধানের উল্লেখযোগ্য সঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. সফিকুর রহমান।

 

দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে মঙ্গলবার (১২ জুন) রাত ১১টা ২০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সর্বশেষ সংবাদ