জুড়ীতে ইয়াবাসহ মাদক কারবারী আটক

প্রকাশিত: 7:39 PM, October 23, 2022

জুড়ীতে ইয়াবাসহ মাদক কারবারী আটক

জুড়ীতে ইয়াবাসহ মাদক কারবারী আটক। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২৫০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী মো. কামাল আহমদ কে আটক করেছে পুলিশ। আঞ্চলিক প্রতিবেদক,জুড়ী♦

শনিবার রাতে উপজেলার জাঙ্গিরাই গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। জুড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এর নের্তৃত্বে এসআই অনিক রঞ্জন দাশ সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিচ ইয়াবাসহ মো. কামাল আহমদ (৪৮)কে আটক করা হয়।

কামাল জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে, সে দীর্ঘদিন যাবৎ তাঁর নিজস্ব ব্যবসার আড়ালে জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে বলে জানা যায়। ইতিপূর্বেও তাঁকে মাদকসহ আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়। জামিনে এসে পুনরায় সে আবার মাদক ব্যবসা শুরু করেছে।

এ ব্যপারে জুড়ী থানা পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে পুনরায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সংবাদ