জুড়ীতে স্ব উদ্যোগে লক ডাউন

প্রকাশিত: 2:58 PM, April 7, 2020

জুড়ীতে স্ব উদ্যোগে লক ডাউন

প্রতিনিধি, জুড়ী:  নিজ উদ্যোগে এলাকা লক ডাউন ঘোষণা করেছেন জুড়ীর বিভিন্ন  গ্রামবাসী।  আজ মঙ্গলবার ৭এপ্রিল এলাকাবাসীর উদ্যোগে, মধ্য ভোগতেরাসহ  কয়েকটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে গতকাল সোমবার (৬এপ্রিল) জুড়ীর বড়ধামাই, বাছিরপুরসহ কয়েকটি গ্রাম লক ডাউন ঘোষণা করেন স্থানীয়রা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ লক ডাউন থাকবে। এ বিষয়ে জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ধন্যবাদ জানিয়ে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকতে বলেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ