সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮
উক্ত উপজেলার চলমান ন্যাশনাল সার্ভিস ৬ষ্ঠ পর্বের কর্মসূচির আওতায় যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, রেজাউল ইসলাম রেজা জাফর ইকবাল চৌধুরীর বিশ্বস্ত অফিস সহকারী আসকারী এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি’র অভিযোগ উঠেছে। সার্ভিস প্রভাইডারদের প্রশিক্ষণ ভাতার প্রায় ৩০ লক্ষধিক টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।
সুত্র জানায়, গত ডিসেম্বর ‘১৭ হতে ফেব্রুয়ারী’ ১৮মাস, মোট ৭২দিন প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। সেই মোতাবেক প্রভাইডারদের ৭২দিনে ৭হাজার ২শত টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। পূর্ব পরিকল্পনা মোতাবেক এই কর্মকর্তা ব্লাঙ্ক শিটে রেভিনিউ ষ্টাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন। সোনালী ব্যাংক জৈন্তাপুর শাখা হতে জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী ৫৬লাখ টাকা উত্তোলন করেন। ২৯মার্চ মহাপরিচালক বরাবরে প্রশিক্ষণার্থীদের অভিযোগ করে। অপরদিকে ৩শত টাকার ননজুডিশিয়াল ষ্টাম্পে অঙ্গীকার নামার সাথে ১০টাকা মূল্যের ৩টি রেভিনিউ ষ্টাম্পে স্বাক্ষর নেন। অভিযাগের প্রেক্ষিতে অনুসন্ধানে বেড়িয়ে আসে প্রভাইডারদের সম্মানী ভাতা বাবত ৬২লাখ ২৫হাজার ৯শত টাকা বরাদ্ধ হয়। তার মধ্যে সরকারী কোষাগার হতে ৫৬ লাখ টাকা উত্তোলন করে নেয়া হয়।
প্রশ্ন আসছে , যদি প্রভাইডারদের প্রশিক্ষণে উপস্থিতি অনুযায়ী যদি ভাতা বিতরণ করা হয় হয় সরকারী কোষাগার হতে, তবে পূর্ণ প্রশিক্ষণ দেখিয়ে কেনো ভাতা উত্তোলন করা হল ? এর সঠিক উত্তর মিলছেনা।
এবিষয়ে জানতে জৈন্তাপুর আরডিআরএস এর প্রকল্প পরিচালক খলিলুর রহমান অর্থ লেনদেনের কথা অস্বীকার করে বলেন- ‘আমার প্রকল্পের তিন জন সহকারি শিক্ষক নিয়োগ হয়েছে। আমি ইতোমধ্যে তাদেরকে ন্যাশনাল সার্ভিসে কাজ করলে আমার দপ্তর ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন’। অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ এর পেছনে কিছু ঘটলে তো অবশ্যই আছে। তানাহলে েত অভিযোগ উঠতো না’। বিষয়টি তার নজরে এসেছে বলে জানান।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন উক্ত বিষয়ে বলেন- ‘আমি এবিষয়ে কিছুই জানি না। তবে মিডিয়ার কল্যানে এঘটনাটি অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছি’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি