জয়পুরহাটে কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

জয়পুরহাটে কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রভাতবেলা ডেস্ক:

জয়পুরহাটে নিখোঁজের পাঁচদিন পর এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে আক্কেলপুরের কেসের মোড় এলাকার ছোট রেল গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুল হোসেন, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খাদাইল গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল নাজমুল। পরদিন ফোনে নাজমুলের পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নাজমুলের পরিবার ওই টাকা দিতে রাজিও হয়েছিল।

এরপর আজ সকালে তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা ৪ জনকে আসামি করে আক্কেলপুর থানা মামলা করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ