ড: মোহাম্মদ সাদিককে সুনামগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা

প্রকাশিত: 3:32 PM, January 10, 2024

ড: মোহাম্মদ সাদিককে সুনামগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা
অভি রহমান: সুনামগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড: মোহাম্মদ সাদিক’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে সংসদ সদস্যের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক বিজন সেন রায়, সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, বর্তমান সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ ফুয়াদ মনি, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন আহমেদ, ফরিদ মিয়া, সদস্য আনোয়ারুল হক, রাজু আহমেদ রমজান, বাবুল মিয়াসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক নৌকা প্রতীকে ৯০ হাজার তিনশ ৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ লাঙ্গল প্রতীকে ৩১ হাজার ৭শ ১৮ ভোট পেয়ে পরাজিত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ