সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দপ্তর পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি