দক্ষিণ সুরমার কদমতলী থেকে ৭ জুয়াড়ি আটক

প্রকাশিত: 5:01 PM, May 22, 2021

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফেরিঘাট এলাকার একটি কলোনিতে শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রাত ২টার দিকে কদমতলি ফেরিঘাট এলাকার লিটন মিয়ার কলোনিতে এ অভিযান চালানো হয়।

 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দিবাগত (২২ মে) রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ কদমতলি ফেরিঘাট লিটন মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে জুয়া খেলার জন্য সমবেত হওয়া এজেন্টসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হচ্ছেন- সাহাজুল ইসলাম রিপন (১৯), মো. ঠান্ডা মিয়া (২৬), হযরত আলী (২৬), বাদশা মিয়া (৩৫), ইব্রাহিম (৩৭), আহমদ আলী (৫২) ও মো. বকুল মিয়া (৩২)।

 

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এস.আই মো. রোকনুজ্জামান চৌধুরী।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ