সিলেট | |
প্রকাশিত: 8:59 PM, April 22, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেটের দক্ষিণ সুরমার হযরত শাহ আরকুম আলী (রঃ) চত্ত্বর এলাকার তেলিবাজার সুনামগঞ্জ বাইপাস থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ রোববার ২২ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী ,সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত আসামীর নাম কাঁলা মিয়া (৪৩)। তিনি জালালাবাদ এলাকার বাসিন্দা ।
জানা যায়, কালা মিয়া গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ করে এসএমপির সিলেট এর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে থাকেন। সেই উদ্দেশ্যেই আসছিল । উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামী কালা মিয়াকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি