সিলেট | |
প্রকাশিত: 8:02 PM, March 11, 2019
প্রভাতবেলা প্রতিবেদক: জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহে হজরত শাহ জালাল রহ. এর মুহতামিম মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া আসরের আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নশ্বর এই পৃথিবী ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বিকেল ৫ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন বলে জানা যায়।
মুফতি আবুল কালাম যাকারিয়া দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসান এর অন্যতম খলিফা।
সিলেটের খ্যাতিমান এ আলেম দীনের ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
মুফতি আবুল কালাম জাকারিয়ার জন্ম সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্ভরখানা জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি