সিলেট | |
প্রকাশিত: 1:40 PM, May 6, 2020
প্রতিনিধি, দিরাই:
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এখানে কর্মরত ৩ স্বাস্থ্যকর্মীর করোনা সনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় হাসপাতাল লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফি উল্লাহ। তিনি বলেন, শুধুমাত্র জরুরি বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম চলমান থাকবে। হাসপাতাল জীবাণুমুক্তকরণের পূর্ব পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক ও ২ জন নার্সের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে, হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং স্টাফ উনাদের সংস্পর্শে ছিলেন, তাই সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনামতে হাসপাতালের জরুরি বিভাগ ব্যতিত অন্যসব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তিনি জানান,হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তারা হোম কোয়ারেন্টাইনে আছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি