দৈনিক কাজির বাজার সম্পাদক  আফছর উদ্দিনের মায়ের ইন্তেকাল

প্রকাশিত: 11:19 PM, December 15, 2023

দৈনিক কাজির বাজার সম্পাদক  আফছর উদ্দিনের মায়ের ইন্তেকাল
দৈনিক কাজির বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী আফছর উদ্দিনের মাতা হামিদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১২.৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

হামিদা খাতুন নগরীর কাজিরবাজার নিবাসী বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব, মোহাম্মদ মকন হাইস্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ মকন মিয়ার একমাত্র কন্যা ও বিশিষ্ট সমাজসেবী মরহুম  কামাল উদ্দিনের স্ত্রী। মরহুমার জানাজার নামাজ  শনিবার বাদ মাগরিব কাজির বাজারস্থ হজরত গায়েবি শাহ (র.) মাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ