দোয়ারাবাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: 8:49 PM, February 6, 2020

দোয়ারাবাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

 

ফরিদ মিয়া,সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে আগুন লেগে ১০টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নরসিংপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর বাজারের আলতাব আলী মার্কেটের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগার পর মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর হস্তক্ষেপে বালি ও পানি দেওয়ার মাধ্যমে ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ১০টি দোকান ও মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় ৭২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।

 

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ ও দোয়ারাবাজার পুলিশ প্রশাসনসহ অন্যান্যরা।

আরও পড়ুন  মোকাব্বির-এহিয়া-মুহিবসহ ৮ জনের মনোনয়ন বাতিল

 

আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা জানান, ওই মার্কেটের পেছনে ব্যবসায়ীদের ফেলা ময়লা-আবর্জনার স্তূপে আগুন জ্বালানোর পরই পাশের মাহফুজ বাহারের গ্যাস সিলিন্ডারের দোকানে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ভয়ে বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ী তাদের দোকানের মালামাল অন্যত্র স্থানান্তরের সময় লুটপাটসহ অনেক ক্ষতির শিকার হয়।

 

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহযোগিতা করে।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, নরসিংপুর বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত ও কমপক্ষে ৭২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এরা এখন প্রায় নিঃস্ব।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ