সিলেট | |
প্রকাশিত: 2:58 PM, April 14, 2021
প্রভাতবেলা ডেস্ক:
লকডাউনের প্রথম দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে। বুধবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) রেজা মাসুম প্রধানের নেতৃত্বে গাড়িগুলো আটক করা হয়।
এ বিষয়ে রেজা মাসুম প্রধান জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভোর ৬টায় শিমরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবস্থান নেই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচলও বাড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাইভেটকার। কোন কারণ ছাড়াই অনেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন। প্রায় ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে।
তিনি আরো জানান, শাস্তি হিসেবে গাড়িগুলোকে ৩ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোনো জরিমানা করা হয়নি।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধি নিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি