নারায়নগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণঃ ৪০ মুসল্লী দগ্ধ

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

নারায়নগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণঃ ৪০ মুসল্লী দগ্ধ

প্রভাতবেলা প্রতিবেদক,  নারায়ণগঞ্জ♦

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ, ৪০ মুসল্লি দগ্ধ ।  সবার অবস্থা আশংকাজনক।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মসজিদের এসি বিস্ফোরণে কম্পক্ষে ৪০ মুসল্লি দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে  চিকিৎসা দেয়া  হচ্ছে।

রাত ৯টার দিকে মসজিদের ভেতরে থাকা এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হন অনেকে। এদের মধ্যে কমপক্ষে ৩০ জন দগ্ধ হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ