সিলেট | |
প্রকাশিত: 9:04 PM, October 20, 2023
অভিযুক্ত ইউপি সদস্যের নাম রাহিদুল ইসলাম বাবু। তিনি উপজেলার মহদীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি বৃষ্টিপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আমলাগাছী বাজার সংলগ্ন এক নারীর সঙ্গে ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবুকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় লোকজন। এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে রাহিদুল ইসলাম বাবুকে আমগাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত দুই জনকে থানায় নিয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, পরকীয়া করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হন ইউপি সদস্য। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্ত ইউপি সদস্যসহ দুইজনকে থানায় আনা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি