সিলেট | |
প্রকাশিত: 7:49 PM, February 23, 2022
বেগম খালেদা জিয়া ফাইজারের বুস্টার ডোজ নিয়েছেন। প্রভাতবেলা প্রতিবেদক♦
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিষেধক টিকার তৃতীয় (বুস্টার) ডোজ নিয়েছেন। প্রথম দুই ডোজে খালেদা জিয়াকে মডার্নার টিকা দেওয়া হলেও এবার তিনি ফাইজারের টিকা নিয়েছেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল কেন্দ্রে তাকে বুস্টার ডোজ দেওয়া হয়।
খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ম্যাডামসহ (খালেদা জিয়া) চারজন একসঙ্গে বুস্টার ডোজ নিয়েছেন।’
অন্য তিনজন হলেন খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম এবং আব্দুল খালেক।
খালেদা জিয়া গত ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন। এরপর ১৮ আগস্ট একই টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজ নেন তিনি। প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে খালেদা জিয়াকে মডার্নার টিকা দেওয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি