পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক জয়েন্ট চীফ ওমর আলী আর নেই

প্রকাশিত: 1:34 PM, July 6, 2020

পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক জয়েন্ট চীফ ওমর আলী আর নেই

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক জয়েন্ট চীফ, মৌলভিবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরার কৃতি সন্তান ওমর আলী আর নেই। রোববার দিবাগত রাত ১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি হৃদরোগজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

 

মরহুম ওমর আলীর পৈত্রিক নিবাস মৌলভিবাজার জেলার কুলাউড়া উপজেলা ভাটেরা ইউনিয়নের দেউলকাপন গ্রামে। তিনি ঢাকার মিরপুর এলাকার টোলারবাগে বসবাস করতেন। তিনি ২০০৯ খ্রিষ্টাব্দে অবসরগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি অসুস্থ স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন। তাঁর স্ত্রী আসমা বেগম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মতিঝিল প্রধান শাখার অবসরপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ