সিলেট | |
প্রকাশিত: 5:00 PM, July 20, 2020
ঈদে ক্রেতা বিক্রেতা শূণ্য পশুর হাট, পিছিয়ে কেনাকাটাও। আসন্ন পবিত্র ঈদুল-আযহা কোরবানির ঈদ। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও অন্যান্য বছরের তুলনায় এবছর জমছে না কোরবানির হাট। ক্রেতাদের উপস্থিতি খুবই কম। কুরবানীতে প্রভাব পড়েছে অর্থনৈতিক মন্দার।
জেলার জুড়ী, বড়লেখা, কুলাউড়া, ব্রাহ্মণবাজার ও ফুলতলায় সাপ্তাহিক পশুর হাট বসে। কোরবানির ঈদ উপলক্ষে প্রতি বছর ঈদের ১০/১২ দিন আগে থেকেই সাপ্তাহিক হাটের পাশাপাশি মৌসুমী কোরবানির গরু, ছাগলসহ কোরবানির বিভিন্ন পশু বেচাকেনার ধুম পড়ে গেলেও অর্থনীতিক মন্দায় এবার এর বিপরীত।
একদিকে চলমান করোনার আতঙ্ক, অন্যদিকে নতুন একটি রোগে আক্রান্ত হচ্ছে গরু। এছাড়া বিভিন্ন কারণে পরিবারকে টাকা দিতে পারছেন না প্রবাসীরা। ব্যবসা-বাণিজ্যের অবস্থাও তেমন একটা ভালো নয়। সব মিলিয়ে এ বছরের কোরবানির ঈদে বিভিন্ন হাট-বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় প্রায় শূণ্যের কোটায়।
এ বিষয়ে, জুড়ী, বড়লেখা, কুলাউড়া ও ফুলতলা শহরের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতাদের সাথে কথা হলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় প্রায় ৫ ভাগের এক ভাগও গুরু, ছাগল নিয়ে হাটে আসছেন না ব্যবসায়ীরা। ক্রেতাদেরও কুরবানিতে চাহিদা নেই অন্যান্য বছরের মত। কোরবানির পশুর পাশাপাশি অন্যান্য কেনাকাটায়ও ক্রেতাদের চাহিদা না থাকায়, ব্যবসায়ীরা দুঃশ্চিন্তা আর নিরানন্দে দিন পার করছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি