পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রভাতবেলা ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে পুকুর থেকে এক নারীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

চরজব্বর থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকাল ৭টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার পরনে সোয়েটার ও পায়ে মোজা ছিল। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

 

ওসি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ