পুলিশি নির্যাতনে নিহত রায়হানের বাড়িতে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 2:04 PM, October 20, 2020

পুলিশি নির্যাতনে নিহত রায়হানের বাড়িতে পররাষ্ট্রমন্ত্রী

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক সফরে ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইটে করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে প্রথমেই রায়হানের বাড়িতে যান তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টায় তিনি রায়হানের বাড়িতেই অবস্থান করছেন।

সেখান থেকে ফিরে সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করতে হযরত শাহজালাল (রহ:) মাজারে যাবেন।

পরে দুপুর ২.৫০ মিনিটে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ফেরার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ