সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৮
লাইফস্টাইল ডেস্কঃ ফিটনেস ধরে রাখাতে কে না চান। স্বাস্থ্য সচেতন সব মানুষের নিজেদের সুঠাম দেহ ধরে রাখতে চান। আর তার জন্য চলে নিত্য সাধনা, পরিশ্রম।
আধুনিক সময়ে ফিটনেস ধরে রাখার হাজারো উপকরণ বাজারে। আছে ফিটনেস সেন্টার, জিম ও জিমন্যাসিয়াম।
তবুর এখনও অনেক মানুষ ফিটনেস ঠিক রাখতে হাঁটতেই সাছন্দ বোধ করেন। ফিটনেস ঠিক রাখতে ও সুস্থ থাকতে হলে নিয়মিত সময় করে হাঁটুন । হাঁটার অভ্যাস গড়ে তুলুন।
ফিটনেসের জন্য সবচেয়ে ভাল ব্যায়াম হচ্ছে নিয়মিত হাঁটা। কারণ এটি হার্ট ভাল রাখে, হৃদরোগ-কোলেস্টরেল, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, পেশী মজবুত করে। আর এর সবই পাওয়া যায় একেবারে বিনামূল্যে।
আপনি কি নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন, তবে এই টিপসগুলো মেনে চলুন-
নিজেকে অতিক্রম করুনঃ
শুরুতেই মাইলের পর মাইল হাঁটার আশা করবেন না। প্রথমে নিজের সাধারণ হাঁটার যে গতি সেটা অতিক্রম করুন। তবে ধীরে, যেমন স্বাভাবিকভাবে যদি এক কিলোমিটার হাঁটতে আপনার ১৫ মিনিট সময় লাগে, তবে এখন থেকে চেষ্টা করুন ১২ মিনিটে সেই পথটুকু অতিক্রম করতে। এভাবেই ধীরে ধীরে সময়ের কমিয়ে পথের দূরত্ব বাড়ান।
আরামদায়ক জুতাঃ
আরামদায়ক জুতা পরুন, এটি হাঁটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রুত হাঁটতে হলে পায়ের জন্য সঠিক মাপের নিচু জুতা নির্বাচন করুন। দোকানে গিয়ে মোজা ও জুতা পরে কয়েক মিনিট হেঁটে তারপর কিনুন।
ট্রাক করুনঃ
বর্তমানে ফিটনেস ট্রাকার বেশ জনপ্রিয়। হাঁটার সময় ট্রাকার অন রাখুন। এতে কত পা ফেলছেন, কতটুকু পথ অতিক্রম করছেন, এতে করে কত ক্যালরি পুড়ছে সবই দেখা যায়। এটি আপনার রুট পরিকল্পনা এবং আপনার ব্যায়ামের রুটিন ঠিক করতে সাহায্য করবে।
পর্যাপ্ত বিশ্রাম নিনঃ
অফিসে কাজ করলে সাপ্তাহিক ছুটি থাকে। তেমনি নিয়মিত হেঁটে শরীরেরও পরিশ্রম হয়। তাই নিজেকেও একটি দিন ছুটি দিন। সাপ্তাহিক এই বিরতিতে বিশ্রাম নিন, এতে শরীর পরবর্তীতে আরও ভাল কার্যক্ষম হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি