সিলেট | |
প্রকাশিত: 7:50 PM, December 23, 2023
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে নির্বাচন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।
সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে এম এ মান্নান বলেন, পাকিস্তানের শাসনকালে আমাদের কিছুই ছিল না। আমরা অবহেলিত ছিলাম। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। পাকিস্তান তো আমাদের ধারেকাছেও নেই।
এসময় পুনরায় নির্বাচিত হলে সুনামগঞ্জে আরো মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এম এ মান্নান।
তিনি বলেন পুনরায় নির্বাচিত হলে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ থেকে জাউয়া-পাগলা-শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জে রেললাইন স্থাপন করবো। বিমানবন্দর স্থাপন করবো। উচুঁ জায়গা না পেলে প্রয়োজনে খুঁটি দিয়ে হলেও বিমানবন্দর করা হবে।
পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল হক রাইজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফফারের সঞ্চালনায় বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন প্রমূখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি