সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার জানান, বগুড়া থেকে দ্রুতগতিতে আসা জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইসমিল এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিজিবির টহল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী এবং বিজিবির টহল গাড়ির ড্রাইভারসহ পাঁচ সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য বিজিবির পাঁচ সদস্যকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জে আর পরিবহনের বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি