সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও প্রকাশক কবীর আহমদ সোহেলের পিতা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফরীদ উদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সিলেট নগরীর নওয়াগাঁও সাদীপুরস্থ লতিফ হাউজিংয়ের বাসায় বিকেল ৫.২০ মিনিটের সময় ইন্তেকাল করেন । মাওলানা ফরিদ উদ্দিন আহমদ দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের নামাজে জানাযা আগামীকাল শুক্রবার বাদ জুমআ নওয়াগাঁও হালু মাঝি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে । নামাজে জানাযা শেষে মানিকপীর টিলাস্থ সিটি কবরস্থানে দাফন করা হবে ।
৮৬ বছর বয়সী মাওলানা ফরীদ উদ্দীন আহমদের গ্রামের বাড়ী মৌলভীবাজারের জুড়ী উপজেলার এরালিগুল গ্রামে । মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি