মাদক ব্যবসায়ীরা কর্তৃক প্রভাতবেলা অফিস ভাংচুরের ২ বছর

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

প্রভাতবেলা প্রতিবেদক:: পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা কর্তৃক ‘দৈনিক প্রভাতবেলা’র কার্যালয় ভাংচুরের ২ বছর পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আজ পর্যন্ত গ্রেফতার করেনি। ২২ মে ২০১৪ ইং সালে দৈনিক প্রভাতবেলায়‘সিলেটের শীর্ষ স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবেদন ছাপা হলে দুস্কৃতিকারীরা প্রভাতবেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। তখন সাংবাদিক শাহজাহান ওমর ও সহ-সম্পাদক আব্দুল মুকিত আহত হন। উল্লেখ্য ২১ মে ২০১৪ ইং সালে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক সাদরুল আলম নিপুন মাদক চক্র দ্বারা হত্যা ও ২২ মে প্রভাতবেলার সাংবাদিক রেজাউল আলমের উপর হত্যার উদ্যোশে হামলা চালানো হয়। এ সময় রেজাউল আলম প্রাণ বাচাঁতে পালিয়ে যান। পুলিশ মোটা অংকের টাকা খেয়ে মাদক ব্যবসায়ীদের অবৈধ মাদক ব্যবসা চালানোর সুযোগ করে দিয়েছে। বর্তমানে আবারো মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ