সিলেট | |
প্রকাশিত: 4:02 PM, March 26, 2017
মাসরুর রাসেল, সিলেট: সিলেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদের অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে জানা যাচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে। এর আগে রাতেই তাকে হেলিকপ্টারে সিলেট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিলেটের ওই হামলায় আহত হয়েছেন শাহীন আজাদ আরো একজন র্যাব কর্মকর্তা। তিনিও র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত। তাকেও শনিবার রাতেই চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসে সিএমএইচে ভর্তি করা হয়। তবে তার আঘাত তেমন গুরুত্বপূর্ণ নয় বলে তাকে এখানেই চিকিৎসা করা হবে।
তাদের দুইজনের শরীরেই বোমার স্প্রিন্টার বিদ্ধ হয়। প্রথমে তাদেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ল্যাবের গোয়েন্দা শাখার প্রধানের শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থা সঙ্কটাপন্ন হলে রাত ১২ টার সময়ে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরের এলিজাবেথ মাউনটেন্ট হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কখন নেওয়া হচ্ছে তা জানাতে পারেননি তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি