ভাস্কর্যের নিরাপত্তায় মাঠে নামছে পুলিশ

প্রকাশিত: 8:49 PM, December 19, 2020

ভাস্কর্যের নিরাপত্তায় মাঠে নামছে পুলিশ

প্রভাতবেলা ডেস্ক:

ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর প্রদান করেন কমিশনার।

শনিবার (১৯ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার বলেন, বিশ্বজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সর্তকর্তার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, গত মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ৮টি ক্রাইম বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে মিরপুর ও গুলশান বিভাগ। ৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগ। ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ।

আরও পড়ুন  ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি : আইনমন্ত্রী

এছাড়াও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনাররাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ