সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৬
প্রভাতবেলা ডেস্ক: রাজধানীসহ সারাদেশে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত- মায়ানমার সীমান্তে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১২০ কিলোমিটার। তবে অনেকে ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছে। প্রাথমিক ভাবে অনেক ক্ষতির খবর পাওয়া গেছে। সারাদেশে ৮৩ জন আহতের খবর জানা গেছে। রাজধানীতে অনেক ভবন হেলে পড়েছে। সিলেটেও বেশ কয়েকটি বিপনি বিতান ভবন হেলে পড়েছে। অনেক বাসাবাড়ীতে ফাটল দেখা দিয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিক শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর ইন্টারনেট সংযোগসহ মোবাইল নেটওয়ার্কে সমস্যার কথা জানা গেছে। ভূমিকম্পে অন্যান্য স্থানের মতো সিলেটেও আতংক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পে সিলেটের বিভিন্ন স্থানে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নেন। ভূমিকম্পের আতংকে তাড়াহুড়ো করে বহুতল ভবন থেকে নামতে গিয়েই বেশির ভাগ লোক আহত হন। পহেলা বৈশাখের আগের দিন হওয়ায় বিকেলে থেকেই নগরীর বিপনীবিতানগুলোতে উপচেপড়া ভিড় ছিল। ভূমিকম্প শুরু হলে সবাই রাস্তায় নেমে আসেন।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে মিয়ানমারের মাওলাইকে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৩৪ কিলোমিটার। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২।
তিনি বলেন, ‘এটা ছিল শক্তিশালী ভূমিকম্প। নিকট অতীতে আমাদের আশপাশে শুধু নেপালে এর চেয়ে বড় ভূমিকম্প হয়েছিল।’ভূমিকম্পে দুলতে থাকায় অনেক ভবন থেকে মানুষ আতঙ্কে নেমে আসেন। এ সময় সাভারে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন বলে জানা গেছে।ভূমিকম্পের পর ইন্টারনেট ও মোবাইল যোগাযোগে বিঘ্ন ঘটে।
একই সময় নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানে এবং কলকাতা ও গৌহাটিসহ ভারতের উত্তর পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্প আঘাত হানছে।ভারত ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে এ অঞ্চলে সাধারণত ভূমিকম্পের সৃষ্টি হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি