ভয়ার্ত আকবর হাতজোড় করে কাঁদছিলেন

প্রকাশিত: 3:36 PM, November 9, 2020

ভয়ার্ত আকবর হাতজোড় করে কাঁদছিলেন

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ রায়হান আহমদ নিহতের প্রায় এক মাস পর প্রধান অভিযুক্ত বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আকবরকে গ্রেপ্তার করে সিলেট জেলা পুলিশ।

আকবরকে আটক করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়- একটি পাহাড়ি ছড়ায় পাথরের উপর আকবর হোসেনকে বসিয়ে রেখে হাত-পা বাঁধছেন কয়েকজন যুবক।

এসময় আকবর হোসেন হাতজোড় করে কাঁদছিলেন। এবং তার হাত-পা না বাঁধার জন্য অনুরোধ করছিলেন।

কেঁদে কেঁদে আকবর বলছিলেন- আমি রায়হানকে মারিনি। অসুস্থ হওয়ার পর আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি। এসময় অনুনয় করতে দেখা যায় আকবরকে।

এসময় ভিডিওতে দেখা যায়, আকবরের হাত-পা বাঁধতে বাঁধতে যুবকরা বলছেন- মাত্র ১০ হাজার টাকার জন্য সে মানুষকে মেরে ফেলেছে। ওই যে ইন্টারনেটে ভিডিও ছাড়ছে। রায়হান নাম।

ওই যুবকরা বাংলায় কথা বললেও তাদের কণ্ঠস্বর ছিলো অবাঙালিদের মতো। এসময় তাদের একজন আরেকজনকে একটি বাংলাদেশি সিগারেটের একটি প্যাকেট দিয়ে বলতে শোনা যায়- নে তুই তো বাংলাদেশি সিগারেট পাস না।

আরও পড়ুন  দুই শিশু কন্যাকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

এরপর রায়হানের হাত-পা বেঁধে পাহাড়ি ছড়া দিয়ে তাকে হাঁটিয়ে নিয়ে আসেন ওই যুবকরা।

ওই ভিডিও দেখে কানাইঘাটের স্থানীয় কয়েকজন জানিয়েছেন, ভিডিওর যুবকদের কথাবার্তা ও এলাকা দেখে বুঝা গেছে, তারা ভারতের খাসিয়া আদিবাসী হতে পারেন।

যদিও এএসপি আব্দুল করিম জানিয়েছেন, ভারতে পালানোর সময় কানাইঘাটের লক্ষীপ্রসাদ সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেল ৫টায় তাকে নিয়ে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ