মাইক্রোসফট থেকে বিল গেটসের পদত্যাগের ঘোষণা

প্রকাশিত: 2:12 PM, March 14, 2020

মাইক্রোসফট থেকে বিল গেটসের পদত্যাগের ঘোষণা

 

তথ্য প্রযুক্তি ডেস্ক:

জনহিতকর কাজে নিজেকে বেশি পরিমাণে সম্পৃক্ত করার উদ্দেশ্যে বিল গেটস (৬৫) প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা কোম্পানিটির বোর্ড থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

 

আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের বোর্ড থেকেও বিল গেটস সরে গেছেন।

 

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক স্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর কাজে বেশি করে মন দিতে চান। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে মাইক্রোসফট।

 

প্রসঙ্গত, বিল গেটস ২০০৮ সালের শুরুতে মাইক্রোসফটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ