মাইজগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

প্রকাশিত: 3:40 PM, March 31, 2017

এমরান আহমেদ, ফেঞ্চুগঞ্জ :ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজারে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এক  ব্যবসায়ী। তাঁর নাম আলাউদ্দিন আহমেদ চঞ্চল(৩৫)।বাড়ী পোরানগাও গ্রামে।বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাইজগাও বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর চাচাতো ভাই আজিজ মিয়া জানান, একই গ্রামের খসরু মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটি হয় । পরে আলাউদ্দিন আহমেদ চঞ্চল মাইজগাও বাজারে এসে ব্যবসায়ী সাবুল মিয়ার দোকানে বসেন।  এখান থেকে খসরু মিয়ার লোকজন আলাউদ্দিন কে ডেকে নিয়ে হামলা চালায়। ৮/১০জন লোকের পরিকল্পিত হামলায় তিনি গুরুতর আহত হন।তার সাথে থাকা গরু বিক্রির প্রায় পঞ্চাশ হাজার টাকা খসরু মিয়ার লোকজন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ চঞ্চলের।
পরে গ্রামবাসী উদ্ধার করে  চঞ্চল  কে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ড:রাশেদুল হক জানান আহত ব্যক্তির কানে ও মাথায় আঘাত রয়েছে।
আহতের চাচাতো ভাই আজিজ মিয়া বলেন এরকম হামলা ও লুটের বিচার চাই আমরা এব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।।

সর্বশেষ সংবাদ