মাওলানা ক্বারী জমির উদ্দিনের ইন্তেকালে সিলেট জামায়াতের শোক

প্রকাশিত: 5:46 PM, June 14, 2020

মাওলানা ক্বারী জমির উদ্দিনের ইন্তেকালে সিলেট জামায়াতের শোক

 

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের সবর্জন শ্রদ্ধেয় প্রবীণ আলেমে দ্বীন, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী জমির উদ্দিন (৮৩) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগ, সিলেট জেলা উত্তর, জেলা দক্ষিণ ও সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

 

এক যৌথ শোক বার্তায় শোক প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন ও জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন  নয়াগাঁওর সুজনের মায়ের দাফন সম্পন্ন

 

নেতৃবৃন্দ বলেন- নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদের দীর্ঘ ৪০ বছরেরও বেশী সময়ের ইমাম ও খতিব মাওলানা ক্বারী জমির উদ্দিনের ইন্তেকালে সিলেটবাসী একজন অভিভাবকতুল্য আলেমকে হারালো। যা সহজে পূরণ হবার নয়। তিনি সারাজীবন কুরআন সুন্নাহের সুমহান দাওয়াতে নিজেকে নিয়োজিত রেখেছেন। বয়স্কদের কুরআন শিক্ষার জন্য তার উদ্যোগ সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি সিলেটের সকল শ্রেণী পেশার মানুষ তথা সকল মতের আলেমদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ধর্মীয় কাজে নেতৃত্ব দিয়ে গেছেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ