মাসরুর রাসেল গ্রেফতার: জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: 12:57 PM, October 6, 2020

মাসরুর রাসেল গ্রেফতার: জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেলকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

সোমবার (৫ অক্টোবর) রাত ১০টায় এক নিন্দা বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে শাহজালাল উপশহরস্থ রোজভিউ হোটেলের সামনে থেকে মাসরুর রাসেলকে গ্রেফতার করে পুলিশ । আজ উপশহরস্থ হোটেল রোজভিউ’র সামনে থেকে শাহপরাণ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ