সিলেট | |
প্রকাশিত: 2:08 PM, November 14, 2023
নিহতরা হলেন-ইকবাল হোসেন (৪৫) ও মো. ফরিদ (৪২)। নিহত ইকবাল মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক। অপরজন মো. ফরিদ তালপাড়ার হেঞ্জু মিখার বাড়ির বখতেয়ার খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাছবাহী পিকআপ ও দুটি ভ্যান গাড়ি রাস্তার পাশে রাখা ছিল। ভ্যানগুলো ছিল বেকারি পণ্যাবাহী। ঢাকা থেকে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে মূল সড়ক থেকে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহত হয় দুজন।
আহতরা হলেন- মধ্যম তালবাড়িয়ার ধনমিয়ার ছেলে মিজান (৪০), অপরজন শহীদ (৪০)। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও হেল্পারকে আটক করেছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি